বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করবেন যেভাবে | Bkash App | Shahriar 360
বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করবেন যেভাবে | Bkash App | Shahriar 360
আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন।
তো আজকের এই আর্টিকেল বা পোষ্টে আপনাদেরকে জানাবো বিকাশ অ্যাপ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন। তো আপনি যদি বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে না পারেন তাহলে আর্টিকেল টি মনোযোগ সহকারে দেখুন ও পড়ুন।
বিকাশ সাধারণত বাংলাদেশের মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত, নিরাপদে ও সহজে টাকা পাঠানো এবং পেমেন্ট সেবা প্রদান করে থাকে। এছাড়াও আরো নানান রকম সুবিধা বাড়াচ্ছেন বিকাশ কোম্পানি।
তো বন্ধুরা বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে বিকাশ অ্যাপে লগইন করতে হবে। বিকাশ অ্যাপে লগইন করতে না পারলে, কিভাবে লগইন করতে হয় সেটা নিয়েও পোষ্ট করা আছে আপনারা চাইলে দেখতে পারেন।
তো বন্ধুরা বিকাশ অ্যাপে লগইন করা হলে, নিচের ছবির মতো একটি পেজ আসবে।
এই পেজে লক্ষ্য করলে দেখতে পারবেন (মোবাইল রিচার্জ) নামে একটি option আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের ছবিটির মতো একটি নতুন পেজ দেখতে পারবেন।
এই পেজে আপনাকে নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ করবেন সেই নাম্বারটি এইখানে দিবেন। নাম্বার দেওেয়া হয়ে গেলে সাইটে দেখেন তীর চিহ্ন সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে সিম অপারেটর বেছে নিতে হবে। অপারেটর বেছে নেওয়া হয়ে গেলে নিচের ছবির মতো একটি নতুন পেজ open হবে।
এই পেজে আপনাকে টাকার পরিমাণ দিতে হবে। টাকার পরিমাণ দেওয়া হয়ে গেলে ডান পাশে থাকা তীর চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও নিচের ছবির মতো একটি নতুন পেজ open হবে।
এই পেজে আপনাকে পিন নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার বিকাশ একাউন্ট এর পিন। পিন দেওয়া হয়ে গেলে সাইটে থাকা তীর চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে একদম শেষ ধাপে চলে আসবেন।
এই ধাপে আপনার সকল কিছু ঠিক কি না দেখে নিচে (ট্যাপ করে ধরে রাখুন) এই option এ ক্লিক করে ধরে রাখবেন। ব্যাস আপনার মোবাইল রিচার্জ করা শেষ।
তো এইভাবে আপনি খুব সহজে বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ
কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন। আমি সংশোধন করে দেবো।




কোন মন্তব্য নেই