Header Ads

Header ADS

বিকাশ অ‍্যাপে লগইন করার নিয়ম | Bkash App | Shahriar 360

বিকাশ অ‍্যাপে লগইন করার নিয়ম | Bkash App | Shahriar 360 


আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। 

তো আজকের এই আর্টিকেল বা পোষ্টে আপনাদেরকে জানাবো বিকাশ অ‍্যাপে কিভাবে লগইন করবেন। তো মনোযোগ সহকারে দেখুন ও পড়ুন।

বিকাশ বাংলাদেশের মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত, নিরাপদে ও সহজে টাকা পাঠানো এবং পেমেন্ট সেবা প্রদান করে থাকে।  

কিভাবে বিকাশ অ‍্যাপে লগইন করবেন

প্রথমে প্লেস্টোর থেকে বিকাশ অ‍্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন। বিকাশ অ‍্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Open করলে আপনার ফোনের Camera, Location, Storage, ইত্যাদির Permission চাবে, সবকিছুর Permission দিয়ে দিবেন। সবকিছু ঠিক থাকলে নিচের মতো একটি পেজ Open হবে। 


এই পেজে লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি ছবিতে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। নিচে থাকা লগইন/রেজিস্টেশন Option এ ক্লিক করবেন। ক্লিক করলে নিচের ছবির মতো আর একটি নতুন পেজ Open হবে।


এই পেজে আপনাকে নাম্বার দিতে হবে। আপনার যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা আছে সেই নাম্বার টা এইখানে দিবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন (পরবর্তী) নামে একটি Option দেখতে পারবেন - ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও নিচের ছবির মতো একটি পেজ open হবে।


এইখানে আপনার মোবাইল নাম্বার যাচাই করবে। সিমটি আপনার কিনা অথবা সিমটি আপনার কাছে আছে কিনা যাচাই করে দেখবে। আপনার নাম্বারে একটি কোড পাঠাবে। আর অবশ্যই যে ফোনে বিকাশ অ‍্যাপ সেই ফোনে সিম থাকা লাগবে। অন্তত প্রথম বার লগইন করার সময়। সবকিছু ঠিক থাকলে Permission এর মাধ্যমে Automatic যাচাই বাচাই সম্পন্ন হবে। তারপর আবার নিচের ছবির মতো আর একটি নতুন পেজ আসবে।


এইখানে আপনাকে পিন নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে নিচে থাকা (পরবর্তী) option এ ক্লিক করবেন। ক্লিক করলে আবারও নিচের ছবির মতো একটি নতুন পেজ ওপেন হবে। 



এই পেজে আপনাকে আপনার নাম সেট করতে হবে। নাম দেওয়া হয়ে গেলে নিচে থাকা ( পরবর্তী ) option এ ক্লিক করবেন। 
অথবা আপনি যদি না চান তাহলে ডান পাশে উপরে skip নামে একটি option থাকবে ওইখানে ক্লিক করবেন। তারপর আবারও নিচের ছবির মতো আর একটি নতুন পেজ open হবে। 



এইখানে আপনার ছবি দিতে হবে। আপনি যদি না চান তাহলে skip করবেন। আর যদি আপনি চান ছবি দিবেন তাহলে ছবি তুলে নিচে থাকা (শুরুকরুন) option এ ক্লিক করবেন। ব‍্যাস আপনার বিকাশ অ‍্যাপে লগইন করা শেষ। 

আশা করি আমি আপনাদেকে বোঝাতে পেরেছি। তো এভাবেই আপনারা সঠিকভাবে বিকাশ অ‍্যাপে লগইন করবেন। ধন্যবাদ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.