Header Ads

Header ADS

স্ন‍্যাপচ‍্যাটের এডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করুন || SnapChat

স্ন‍্যাপচ‍্যাটের এডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করুন || Snapchat


আসসালামু আলাইকুম

প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আর একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। তো আজকে আমি স্ন‍্যাপচ‍্যাটের এডাল্ট কন্টেন্ট লুকিয়ে রাখবেন কিভাবে সেটাই আপনাদেরকে জানাবো। 

Snapchat

স্ন‍্যাপচ‍্যাট

স্ন্যাপচ্যাট একটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মতোই জনপ্রিয় প্ল‍্যাটফর্ম। এই অ‍্যাপের ম‍াধ‍্যমে ছবি তোলা, ভিডিও করা, ভিডিও শেয়ার করা, এছাড়াও বিভিন্ন ইফেক্ট এর কারণে এই অ্যাপ সবার পছন্দের তালিকায় রয়েছে। তবে এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে কিছু অসুবিধাও বাড়ছে। কারণ এই অ‍্যাপে যোগ হচ্ছে নানান রকমের অ্যাডাল্ট কনটেন্ট।
তবে যদি আপনারা চান তাহলে এই এডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করতে পারবেন। আপনার সন্তান অথবা ছোট ভাই যদি ফোন ব‍্যাবহার করে তাহলে আপনি তাদের ফোনে এই ধরনের এডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করতে পারবেন।

স্ন্যাপচ্যাট তার ফ্যামিলি সেন্টারে একটি নতুন ‘কনটেন্ট কন্ট্রোলস’ ফিচার চালু করেছে। এই নতুন ফিচারের সাহায্যে অভিভাবকরা সেই কনটেন্টগুলোকে কন্ট্রোল করতে পারবেন।

চলুন তাহলে যেনে নেই কিভাবে এই এডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন

প্রথমে অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে একটি ফ্যামিলি সেন্টার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর রেসট্রিক্ট সেনসিটিভ কনটেন্ট’ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে যে কনটেন্টগুলো দেখাতে চান না, সেগুলো ব্লক করবেন। আপনার কাজ শেষ। এখন আর ব্লক করা কোনো কনটেন্ট আসবে না। আর আপনার সন্তান বা ছোট ভাই দেখতে পারবে না। দেখতে চাইলে আপনার কাছে নোটিফিকেশন আসবে। তো প্রিয় দর্শক ‍ভাই ও বোনেরা এইভাবে আপনারা খুব সহজে এডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.