Header Ads

Header ADS

বিকাশ থেকে সেন্ড মানি কিভাবে করবেন | সেন্ড মানি করার নিয়ম | Bkash Send Money

বিকাশ থেকে সেন্ড মানি কিভাবে করবেন | সেন্ড মানি করার নিয়ম | Bkash Send Money 

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই পোষ্টে আমি আপনাদের কে জানানোর চেষ্টা করব, কিভাবে আপনারা বিকাশ থেকে সেন্ড মানি করবেন।

তো সাথেই থাকুন এবং এই পোষ্টটি মনোযোগ সহকারে দেখুন ও পড়ুন।

বন্ধুরা বিকাশ থেকে সেন্ডমানি দুইভাবে করা যায়-

1. *247# ডায়াল করে।

2. বিকাশ অ‍্যাপ ব‍্যবহার করে।

তবে আজকের এই পোষ্টে আমি জানাবো বিকাশ অ‍্যাপ ব‍্যবহার করে কিভাবে আপনারা সেন্ডমানি করবেন।

তো চলুন শুরু করা যাক

প্রথমে আপনি আপনার বিকাশ অ‍্যাপে Log In করুন।

সঠিকভাবে লগইন করতে পারলে নিচের ছবির মতো একটি Option আসবে। 



ছবিতে লক্ষ্য করেন সেন্ডমানি নামে একটি আইকন দেখা যাচ্ছে, আপনার ফোনে ওই আইকনে ক্লিক করবেন।  ক্লিক করার পর নিচের ছবির মতো আর একটি Option আসবে।



এইখানে আপনাকে নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনি যাকে টাকা পাঠাবেন তার নাম্বার। নাম্বার দেওয়া হয়ে গেলে ডানপাশে দেখেন তীর চিহ্ন এই খানে ক্লিক করেন। ক্লিক করার পর নিচের ছবির মতো আবার একটি নতুন Option আসবে।


এই Option এ আপনাকে টাকার পরিমাণ বসাতে হবে। তারপর আবারও ডানপাশের তীর চিহ্নে ক্লিক করেন। ক্লিক করার পর আবারও একটি নতুন Option ওপেন হবে। 


এইখানে পিন নাম্বার দিতে হবে। সবকিছু ঠিক থাকলে পিন নাম্বার দিয়ে আবারও তীর চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের ছবির মতো আর একটি Option আসবে। এটাই আমাদের শেষ ধাপ। 


এই খানে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন  "সেন্ড মানি করতে ট‍্যাপ করে ধরে রাখুন" এই খানে ট‍্যাপ করে ধরুন। ব‍্যাস আপনাদের সেন্ডমানি করা সম্পন্ন ভাবে শেষ। ধন্যবাদ 

সতর্কবাণী 

অ‍্যাপ্লিকেশন Update হওয়ার কারনে কখনো কোনো ফিচার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে পরিবর্তন হওয়া ফিচার খুজে নিবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.